ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

মিলে গেলেন রাজ-পরীমণি

#

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  12:12 PM

news image

মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিললো এই জুটির। পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সকলেই ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন রাজ-পরীমণি।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির