ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মিরপুর ১০ নম্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে পোশাক শ্রমিকদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  12:00 PM

news image

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে তাদের সরিয়ে দেয় পুলিশ।রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বরের প্রধান সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অবস্থানের কারণে ওই এলাকার প্রধান সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছিল। পরে পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে দিলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে বেতন বৃদ্ধির দাবিতে সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার রাস্তা অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

এদিকে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

শনিবার (১১ নভেম্বর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানার গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধের নোটিশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির