ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ডিবির হাতে তিন মাদক কারবারি আটক

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৩,  11:12 AM

news image

মানিকগঞ্জে ৩ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট কাঁচা বাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

রোববার (২২ জানুয়ারী) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটকরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট এলাকার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৯), বেউথা (বস্তি) এলাকার মৃত আঃ বাতেনের ছেলে মোঃ সুজন (২৬) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ঝুলাপাড়া এলাকার সমশেরের ছেলে মোঃ মোমিন (২৬)।

ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় গতকাল রাতে ডিবির এসআই রিপন নাগ এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে বেউথা ঘাট থেকে ৩ মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির