ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৩,  12:21 PM

news image

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে রূপপুর নেওয়া হচ্ছে। এ জন্য পাবনা-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা হতে সিরাজগঞ্জ থেকে ঢাকার পথে সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির  এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়ামের চালান ভোরে রওনা হয়েছে। এ জন্য মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কখন চালু হবে এটা নিদিষ্ট করে বলতে পারছি না।

জানা গেছে, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে ইউরেনিয়ামের এই প্রথম চালান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান। ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম বেলা ১১টার দিকে  জানান, চালানটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে এখনো হাটিকুমরুল পার হয়নি। হাটিকুমরুল পার হলে গাড়ি চলাচল শুরু হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, ঢাকা থেকে রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান আসছে। এ জন্য মহাসড়ক ফাঁকা রাখা হয়েছে। তবে ইউরেনিয়াম সিরাজগঞ্জ মহাসড়ক পার হলেই গাড়ি চলাচল শুরু হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির