ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:49 AM

news image

রাজধানীর বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বিমানবন্দর সড়কে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে মিরপুরের কালশী সড়কেও।

যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বাসে থাকতে হচ্ছে। যে কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মমুখী মানুষজন। যানজটে আটকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ট্রাফিক গ্রুপে যানজটের পরিস্থিতি তারা পোস্ট করছেন। তাতে উঠে আসছে ভোগান্তির চিত্র।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপ দেখে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ সড়কে প্রতিদিনই অফিস সময়ে যানজট হয়। তবে আজ সকালে বিমানবন্দরের সামনের সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর এ রুটে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এর প্রভাব এই সড়কটি ছাড়াও আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মোহাম্মদ আশফাক বলেন, সকালের দিকে বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর থেকেই এ রুটের যাত্রীরা যানজটে নাকাল হচ্ছেন। ওখানে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও রাস্তায় এখনো অনেক চাপ রয়েছে। আর বিমানবন্দর সড়কে চাপ থাকলে সেটা বনানী হয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছড়ায়। প্রভাব পড়ে আশপাশের এলাকায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির