ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

মরিনহোর রোমাকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৩,  11:11 AM

news image

ইউরোপিয়ান ফুটবলের সব শিরোপা জিতেছেন হোসে মরিনহো। উয়েফা কাপ দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ জেতায় নিজেকে নিজেই ‘স্পেশাল ওয়ান’ বলে পরিচয় দেন এই পর্তুগিজ কোচ। রোমার হয়ে উয়েফা কনফারেন্স কাপও জিতেছেন তিনি। সেভিয়ার বিপক্ষে স্পেশাল ওয়ান মরিনহোর রোমাকে তাই ফেবারিট ভাবা হচ্ছিল। তবে স্প্যানিশ ক্লাব সেভিয়া বুঝিয়ে দিল তারা ইউরোপা লিগের ‘স্পেশাল ওয়ান’। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা হলে সেভিয়া ইউরোপার ইতিহাস সেরা দল। 

বুধবার রাতে পুসকাস এরেনায় টাইব্রেকারে রোমার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। ম্যাচে প্রথমে লিড নিয়েও প্রথম ইউরোপার শিরোপা ছোঁয়া হলো না রোমার।

ম্যাচের ৩৪ মিনিটে প্রথম লিড নেয় রোমা। আর্জেন্টাইন মিডফিল্ডার পাওলো দিবালা দলটির হয়ে গোল করেন। ওই গোলে প্রথমার্ধ শেষ করে মরিনহোর দল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জিয়ানলুকা ম্যানচিনির আত্মঘাতী গোলে সমতায় পেরে সেভিয়া। 

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও ১-১ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে হয়। প্রথম দুই শটেই গোল করে রোমা এবং সেভিয়া। এরপর রোমার ম্যানচিনি এবং ইবানেজ পেনাল্টি মিস করলে এবং সেভিয়া পরের তিন শটে গোল করে শিরোপা জিতে নেয়।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির