ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ভোটগ্রহণের শুরুতেই দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  11:52 AM

news image

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে। তবে ভোটগ্রহণের শুরুর কিছু সময় পরেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্রে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থীর আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই প্রার্থীর কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্বের শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন এই কেন্দ্রে ভোট প্রদান করে সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণের সময় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এসে দেখলাম খবরটি সত্য। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান,  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিজাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৪০টি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির