ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জে আশ্রয়ণের ঘর নির্মাণে বাধার মুখে প্রশাসন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  1:20 PM

news image

শরীয়তপুরের ভেদরগঞ্জে আশ্রয়ণের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সোলাইমান সিকদার ও আলাউদ্দিন সিকদার নামের দু’জনের বিরুদ্ধে। তারা এটিকে তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করছে বলে জানা গেছে। অভিযুক্ত দু’জন স্থানীয়দের ভুল বুঝিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। 
জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য ৬০ শতাংশ জমি চিহ্নিত করা হয়। কাগজ-কলমে এই জমির মালিক সরকার হলেও স্থানীয় সোলাইমান সিকদার ও আলাউদ্দিন সিকদার নামে দুই ব্যক্তি তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করছে। সরকারি তথ্যানুযায়ী জায়গাটি নদীর অংশ ছিলো। পরে নদী শুকিয়ে যাওয়ায় সেখানে কাপড় শুকানোর কাজে এবং খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। উক্ত জমি তাদের নিজস্ব সম্পত্তি, সে মর্মে কোনো প্রমাণও পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য এ জায়গায় মাটি ভরাট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩ টন গম বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু গৃহহীনদের স্বপ্নের ঘর নির্মাণকাজ আটকে আছে কিছু এলাকাবাসীর বাধার মুখে। স্থানীয় কিছু মানুষ যারা এ বিশাল সম্পত্তি নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায় তারাই বাধা দিচ্ছে। ওই জায়গায় ঘর নির্মাণ হলে অনেকের স্বার্থে ব্যাঘাত ঘটতে পারে। আর এ কারণেই তারা এমনটি করেছে বলে। 
ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কারও ব্যক্তি মালিকানাধীন নয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি কাজ শুরু হওয়ার আগেই সেখানে বাধা প্রদানের লক্ষ্যে কাজ করছে কিছু মানুষ। যেহেতু ওই জায়গাটা কারও ব্যক্তি মালিকানাধীন নয়, ওটা পতিত সম্পত্তি। সেহেতু সরকারি নিয়ম মেনেই সেখানে প্রকল্পের কাজ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির