ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে ৮ দিনে সাতবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২২,  11:05 AM

news image

ভারতে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। মাত্র আট দিনেই দাম বেড়েছে সাতবার। সবশেষে দেশটিতে পেট্রলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছ লিটারে ৭০ পয়সা।

গত আট দিনের মধ্যে টানা পাঁচ দিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম। ফলে ৮৩ পয়সা বেড়ে পেট্রল এখন লিটার ১০৯ টাকা ৬৮ পয়সায় বিক্রি হচ্ছে। ৭০ পয়সা বেড়ে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯৪ টাকা ৬২ পয়সায়।

ভারতে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘদিন বন্ধ ছিল। হঠাৎ ২১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ওই দিন পেট্রলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

২০২১ সালের শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তদের। সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

পরে জ্বালানির ওপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। এতে এক ধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে কর কমায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির