ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  11:34 AM

news image

পাকিস্তান সিরিজের পর ছিলেন না দলের সঙ্গে। সাকিব আল হাসান টেস্ট সিরিজের পরেই উড়াল দেন ইংল্যান্ডে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা ম্যাচে বল হাতে ভালো করেছেন। তবে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে ম্যাচটা বাঁচাতে পারেননি এই বাংলাদেশের এই ক্রিকেটার। সেই ম্যাচ শেষেই অবশ্য যোগ দেয়ার কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে। 

তবে পুরো দল ভারতে থাকলেও গতকাল পর্যন্ত দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল সাকিব কোথায়? কবে যোগ দিবেন দলের সঙ্গে। তবে, দিন পেরিয়ে এলো স্বস্তির খবর। কয়েকদিনের অপেক্ষার পর চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলারাউন্ডার।

গতকাল মঙ্গলবার রাতেই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও সাকিবের ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। 

সাম্প্রতিক সময়টা কিছুটা কঠিনই যাচ্ছে সাকিবের জন্য। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। তার ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। যদিও বল হাতে দলের জন্য এখনো বিশ্বস্ত নাম তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই। 

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা। দলে সাকিবের স্থান পাকা বলা চলে। লাল মাটির পিচে তার স্পিন হতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির