ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতীয়দের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  11:02 AM

news image

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. শাহরিয়াজ পিএএ (বহিরাগমন-২ অধিশাখা) স্বাক্ষরিত এক চিঠিতে এ ভিসার চালুর কথা জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দুই ডোজ টিকা নেয়া ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে বলা হয়, আকাশ, জল ও স্থলপথ দিয়ে ভারতীয় নাগরিকরা ভিসা প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে এতদিন বন্ধ ছিল ভারতীয়দের পর্যটন ভিসা। প্রায় দুই বছর পর ফেল তা চালু হল। তবে ভারত এখনো বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুরোপুরিভাবে চালু করেনি।

গত ১৬ মার্চ এক নির্দেশনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি বিবেচনায় রেখে বিদেশি পর্যটকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করেছে সরকার। ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরো শিথিল করার বিষয়টিও বিবেচনা করছে দেশটি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির