ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৪,  1:02 PM

news image

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির