ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  11:17 AM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার(১৮ জুন) বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের চূড়ান্ত পরীক্ষায় মোট ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।

প্রথম শিফটে মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং দ্বিতীয় শিফটে মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুলাই নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

এর আগে, গত ৪ জুন বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

এ বছর বুয়েটে মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯টি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির