ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

বুধবার ঢাকা-লন্ডন প্রতিরক্ষা সংলাপ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২২,  1:07 PM

news image

প্রথমবারের মতো প্রতিরক্ষা সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও লন্ডন। বুধবার (২ মার্চ) ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ঢাকার পক্ষ থেকে সম্পর্ক জোরদারে গুরত্ব দেয়া হবে। অন্যদিকে লন্ডন প্রতিরক্ষা খাতে আরও সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২ মার্চ প্রতিরক্ষা বৈঠকে অংশ নিতে ব্রিটেন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন। সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক নেতৃত্ব দেবেন। অন্যদিকে, লন্ডনের পক্ষে দেশটির প্রতিরক্ষা দপ্তরের মহাপরিচালক ডমিনিক উইলসন নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সংলাপে আঞ্চলিক ও বৈশ্বি নিরাপত্তা পরিস্থিতি, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের সামিরক অবস্থানের মতো বিষয়গুলো উঠে আসতে পারে। সংলাপে ব্রিটেনের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়েও প্রস্তাব আসবে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র আরো জানাচ্ছে, প্রতিরক্ষা সংলাপের শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী তার সফরে দেশটি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসবেন।

গত বছরের নভেম্বরের শুরুর দিকে লন্ডন সফররত অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল অনুষ্ঠানে জানিয়েছিলেন, যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরমধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে আর তিনটি যুক্তরাজ্যে। যুক্তরাজ্য বাংলাদেশে জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ করবে বলেও জানান তিনি।

লন্ডন থেকে দেশে ফেরার পর অবশ্য তিনি এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পাশাপাশি খুব সংক্ষিপ্ত উত্তরে জানিয়ে দেন, ‘এমন বক্তব্য তিনি দেননি।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির