ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বিশ্বের এক-চতুর্থাংশ মানুষের নিরাপদ পানির অভাব : বিশ্বব্যাংক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  12:41 PM

news image

স্বাস্থ্য খাতে ইতিবাচক ফলাফল অর্জনের জন্য বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি প্রয়োজন। তবুও বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ (প্রায় ২০০ কোটি) মানুষের নিরাপদ সুপেয় পানির অভাব রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নিরাপদ স্যানিটেশনের অভাব রয়েছে। গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২১’ অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা ৭৮৭ কোটি ৫০ লাখ।

বিশ্বব্যাংক জানায়, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব মানবজাতিকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ২০১৯ সালে মৃত্যুর অষ্টম কারণ ছিল ডায়রিয়াজনিত। অভিযোগ করা হয় সারাবিশ্বে ২০১৯ সালে নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশনের অভাবে ১৫ লাখ মারা গেছে। বিশেষ করে নারী ও স্কুলগামী মেয়েশিশুদের ওপর কঠোর প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ স্কুলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সুবিধার অভাবে মেয়েরা অনুপস্থিত থাকে। ফলে স্কুলের গুরুত্বপূর্ণ পাঠদান থেকে নিজেকে দূরে রাখে। এটার প্রভাব জীবনভর পড়তে থাকে।

সুপেয় পানির জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ করলে রিটার্ন আসে তিন বিলিয়ন ডলার। গ্রামীণ এলাকায় পানিতে বিনিয়োগ করলে আরও বেশি রিটার্ন পাওয়া যায়। কৃষিকাজের জন্য পানি অপরিহার্য। সাব-সাহারান আফ্রিকার জিডিপির ২৩ শতাংশ অবদান রাখে কৃষিকাজ। জলবিদ্যুৎ, খনি ও শিল্পের জন্যও পানি চাবিকাঠি।

প্রাকৃতিক দুর্যোগের ৯০ শতাংশই পানি সংক্রান্ত। সুতরাং সঠিক পানি ব্যবস্থাপনাও উন্নয়নের চাবিকাঠি বলে দাবি করেছে বিশ্বব্যাংক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির