ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বিশ্ববিদ্যালয়ের নাম পছন্দ না হওয়ায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  12:47 PM

news image

বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম পছন্দ না হওয়ায় গাজীপুরে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। 

এর আগে আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। আজ সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির