ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

বিশ্বজুড়ে করোনায় আরো ২৩৯৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭ লাখ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  11:26 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৬ হাজার ১৮৪ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৮ হাজার ৭৭৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ২০৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪২ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৪৭৩ জন। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ আট হাজার ৬৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৫৮ লাখ ৪১ হাজার ২৭৮ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের এবং মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৬৬০ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৪৪৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৮৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১২ জন, ইতালিতে ১২৫ জন, জাপানে ৩৮ জন, ইন্দোনেশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ১৪৯ জন, জার্মানিতে ১৫০ জন, রাশিয়াতে ২৮৭ জন, দক্ষিণ কোরিয়ায় ২১৮ জন এবং হংকংয়ে মারা গেছেন ৯০ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগের চারদিন মৃত্যুশূন্য ছিল দেশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির