ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  12:02 PM

news image

স্বপ্নের রঙিন ভুবনেই যেন ছুটছিলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ- দুটিরই শিরোপা জিতেছেন। রেখেছেন বড় অবদান। স্বীকৃতি হিসেবে প্রথমবার পেয়েছেন ব্যালন ডি অর।

ফর্মের চূড়ায় থেকে বিশ্বকাপে ফ্রান্সকে ভালো কিছু দেবেন, সবাই তা দেখতেই মুখিয়ে ছিলেন। কিন্তু পায়ের পেশীর চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে বেনজেমাকে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন ও কোচ দিদিয়ের দেশম।

বিজ্ঞপ্তিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন বলেছে, ‘পেশীর চোটের কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না বেনজেমার। পুরো দল তার এই হতাশা ভাগ করে নিচ্ছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করছে।’

পরে এ নিয়ে কথা বলেন দলের কোচ দিদিয়ের দেশমও। তিনি বলেন, ‘করিমের জন্য আমার খুব খারাপ লাগছে, এই বিশ্বকাপকে সে বড় লক্ষ্য বানিয়েছিল। ফ্রান্স দলে নতুন এই ধাক্কার পরও স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

এর আগে সেক্সটেপ কাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন বেনজেমা। যার ফলে খেলতে পারেননি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। তবে ফ্রান্সের ২০১৪ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন বেনজেমা। পাঁচ বছর পর গত ইউরোতে দলে ফিরে দেশের হয়ে নিয়মিতই খেলছিলেন এই তারকা ফরোয়ার্ড।

আর লীগে তো গত মৌসুমটা স্বপ্নের মতো সময় কাটান বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি'অর।

বিশ্বসেরার মুকুট ধরে রাখার মিশনে ফ্রান্সের বড় অস্ত্র ছিলেন বেনজেমা। তিনি নিজেও প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে ছিলেন উদগ্রীব। কিন্তু চোট তাকে সেই চেষ্টাও করতে দিল না। তার না থাকাটা ফরাসিদের জন্য একটা বড় ধাক্কা। এর আগে চোটের কারণে দুই মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতেকে হারায় তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির