ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  1:05 PM

news image

আর্জেন্টিনায় এখন রাত তিনটা। কিন্তু পুরো দেশ জেগে আছে বিশ্বকাপ চ‌্যাম্পিয়নদের বরণ করে নিতে। ঘুমিয়ে রাত পরিবর্তে বুয়েন্স আয়ার্সে মানুষের ঢল। 

কেন-ই বা হবে না? ৩৬ বছর পর তাদের দেশে যে ফিরেছে বিশ্বকাপের ট্রফি। যে ট্রফি নিয়ে দিয়াগো ম‌্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন সেই ট্রফি আজ লিওনেল মেসির হাতে। 

রোববার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে ২২তম বিশ্বকাপের মুকুট জেতে আর্জেন্টিনা। কাতার থেকে ইতালি। ইতালিতে যাত্রা বিরতি শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান বুয়েন্স আয়ার্সে পৌঁছায় রাত ৩টায়। ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কোলানি। 

বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি কর্তৃপক্ষরা। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানেই বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির