ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত, নেতানিয়াহু বললেন ‘ভুলে হয়ে গেছে’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৪,  11:26 AM

news image

ফিলিস্তিনের রাফাতে গত রোববার রাতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও প্রায় ২০০ ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। এই হামলায় এত মানুষ আহত ও নিহত হওয়ার পর পুরো বিশ্ব থেকে নিন্দা জানানো হয়েছে।

এরমধ্যেই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সংসদে সোমবার (২৭ মে) বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, “রাফা থেকে আমরা ইতিমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।”

“আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব। কারণ এটি আমাদের নীতি।” যোগ করেন নেতানিয়াহু।

গত সপ্তাহে রাফাতে সব ধরনের হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু তা সত্ত্বেও সেখানে দখলদার ইসরায়েলের সেনারা হামলা অব্যাহত রেখেছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যত দিন গড়াচ্ছে এ সংখ্যা ততই বেড়ে চলছে। এ কারণে এখন যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে চাপ দেওয়া হচ্ছে।  

তবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জানিয়েছেন, তারা এখনই গাজায় যুদ্ধ বন্ধ করবেন না। যতদিন পূর্ণ বিজয় না পাবেন ততদিন যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির