ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প

বিধিনিষেধের মধ্যেই ব্যাপকভাবে বেড়েছে এশিয়া প্যাসিফিকের বাণিজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  11:32 AM

news image

বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় গত বছর গড়ে এশিয়া প্যাসিফিকের বাণিজ্য অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে। করোনা মহামারির তীব্র বিধিনিষেধ ও সরবরাহ সংকট সত্ত্বেও অঞ্চলটিতে বাণিজ্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য বেড়েছে প্রায় ৩০ শতাংশ। একই সময়ে বৈশ্বিক বৃদ্ধি ছিল ২৮ শতাংশ। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন রিপোর্ট ২০২২-এ চিত্র ফুটে উঠেছে।

এডিবি জানায়, এ সময়ে এই অঞ্চলের অর্থনীতির মধ্যে এককভাবে বাণিজ্য পুনরুদ্ধার হয়েছে ৩১ শতাংশের বেশি। ২০২০ সালে ৩ দশমিক এক শতাংশ সংকোচনের পর এটি হয়েছে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, পরিসংখ্যানগুলো অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য খুবই উৎসাহজনক। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরে আসার জন্য আমাদের অবশ্যই আঞ্চলিক একীকরণ এবং সহযোগিতা স্থাপন করতে হবে বলেও জানান তিনি।

ওমিক্রনের মধ্যেই যখন উত্তর আমেরিকা ও ইউরোপ তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সব কিছু খুলে দিচ্ছে তখন এশিয়া প্যাসিফিকের দেশগুলো ফের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে চীন, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ প্রধান অর্থনীতিগুলো ব্যবসার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। একই সঙ্গে এই অঞ্চলের ভ্রমণও স্থবির অবস্থায় রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির