ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  12:29 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জুলাই) বিকেলে বিএম ডিপোর ক্ষতিগ্রস্ত শেড থেকে মানুষের মাথার খুলিসহ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার হওয়া হাড়গোড় এক ব্যক্তির মনে করে সুরতহাল করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম ডিপো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ডিপোর মেরামত কাজ শুরু করেছে। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শেডে কাজ করতে গিয়ে এক জায়গায় কিছু হাড়গোড় ও খুলির অংশবিশেষ দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করেছি।

তিনি আরো জানান, আমাদের মনে হয়েছে এগুলো এক ব্যক্তির হাতগোড় হতে পারে। সে কারণে আমরা সুরতহাল করেছি। ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য এসব হাড়গোড় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। নিহত ৫০ জনের মধ্যে ৩০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্ত সবার মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে এখনো ২০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির