ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

বিএনপি ফাউল করছে, লাল কার্ড দেখাতে হবে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  2:16 PM

news image

বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে এসে ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় জনসভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। আজ চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও খেলা হচ্ছে। ফখরুলরা লাঠিসোঁটা ও রড নিয়ে নেতাকর্মীদের জড়ো করেছে। তারা ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। তারা চাল-ডাল আর আটার বস্তা নিয়ে আসছে, ৭ তারিখ পর্যন্ত নাকি ঢাকায় থাকবে।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা নিজেদের মধ্যে বাজে সমালোচনা করবেন, এদের বিরুদ্ধে আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবার আমলনামা নেত্রীর কাছে আছে। শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে খেলায় জিতবেন না। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এতে জিততে হবে। আমাদের বিজয় সুসংহত করতে হবে।

কাদর বলেন, আবার খারাপ সময় আমাদের এসেছে। বাংলাদেশের ভাগ্যাকাশে আবারও পরাজিত শক্তি। আমীর খসরু ও মির্জা ফখরুলরা মূল কারিগর। এরাই মূল শয়তানি করছে। এত জ্বালা কেনো? টানেল দেখে জ্বালা?
এতে আরও বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীমহ অনেকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির