ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

বিএনপির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৩,  12:01 PM

news image

বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন ১২ জন সদস্য।আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে গুলশান কার্যালয়ে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এর পর তারা বৈঠকে বসেন।এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত আছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামা ওবায়েদ।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

গত শনিবার ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।

প্রসঙ্গত, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির