ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বিএনপির সঙ্গে কোয়ার্টার খেলা হয়েছে, নির্বাচনে হবে ফাইনাল: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২২,  4:41 PM

news image

বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই তারা হারবে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর গেলো। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি-না।

সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে কাদের বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন। রিজার্ভ নিয়ে তিনি বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

সম্মেলন শুরুর আগে দুপক্ষের মারামারি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতারা তদন্ত করবেন। ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির