ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘেষণা করেন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির