ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় প্রাণ গেল ট্র্যাফিক পুলিশের

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  10:54 AM

news image

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় সিটি বাসের ধাক্কায় নুরুল করিম (৪৭) নামের এক ট্র্যাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে থানার ২ নম্বর গেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল করিম মহানগর ট্র্যাফিক পুলিশ উত্তর জোনের সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ২ নম্বর গেট মোড়ের দায়িত্ব পালন করছিলেন ট্র্যাফিক সদস্য নুরুল করিম। এ সময় বেপরোয়া গতির ১০ নম্বর রোডের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির