ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:28 AM

news image

১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের দ্বাদশ গভর্নরের দায়িত্ব পালন করছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির