ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে নেই : আইএমএফ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  12:25 PM

news image

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের বিভাগীয় প্রধান রাহুল আনান্দ বলেছেন, বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে নেই। দেশটির বাহ্যিক অবস্থান এ অঞ্চলের বিভিন্ন দেশের থেকে খুব আলাদা, যার সুফল পায় বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনলাইন সম্মেলনে আইএমএফের এ কর্মকর্তা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

রাহুল আনান্দ বলেন, বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক কম। সেটা জিডিপির ১৪ শতাংশের কাছাকাছি। বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকিও কম। দেশটির এ সংক্রান্ত পরিস্থিতি শ্রীলঙ্কার থেকে অনেক আলাদা। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে কোনোভাবেই মেলানো যাবে না।

আইএমএফের কাছে বাংলাদেশ সরকারের ঋণ আবেদনের বিষয়টি ‘প্রাক-অনুরোধমূলক’ বলেও জানিয়েছেন আইএমএফের এই কর্মকর্তা।

এ প্রসঙ্গে রাহুল আনান্দ বলেন, বাংলাদেশের ঋণের অনুরোধটি প্রাক-অনুরোধমূলক (প্রি-এমপেটিভ)। রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষিতে দেশটি সম্প্রতি কয়েক দফা মুদ্রার অবমূল্যায়নের সম্মুখীন হয়েছে। তবে রিজার্ভ কমে গেলেও চার থেকে পাঁচ মাসের সম্ভাব্য আমদানি কভার করার মতো মজুদ এখনো দেশটির রয়েছে, যা যথেষ্ট বেশি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির