ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও উদ্বেগ জানাল জাতিসংঘ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  12:30 PM

news image

বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

এছাড়া জাতিসংঘের সমালোচনা করে বাংলাদেশের সরকারি দলের নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়টিও ব্রিফিংয়ে উঠে এসেছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে চলমান পরিস্থিতি ও গণগ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করে আটকের অভিযান অব্যাহত রেখেছে। ক্ষমতাসীন দলের সেক্রেটারি বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থাটির আর কোনও ভূমিকা নেই। বাংলাদেশে ৮ হাজার বিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হচ্ছে, এ বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। আমি মনে করি, বিভিন্ন সময়ে এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন- আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন, তা সবসময় উল্লেখ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে গত সপ্তাহে আমরা যা বলেছি, এখনও তাই উল্লেখ করব। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।

এর আগে আসন্ন নির্বাচনকে ঘিরে জাতিসংঘ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, হয়রানি ও সহিংসতা দেখতে চায় না বলে জানিয়েছিল সংস্থাটি। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন বলেও চলতি নভেম্বরের শুরুতে জানিয়ে দেয় জাতিসংঘ।

গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবেই কথা বলেছি। আমরা এই সময়ে কোনও ধরনের হয়রানি বা নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা চাই না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির