ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্বে রোল মডেল : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  11:31 AM

news image

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ২৩ মার্চ ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ, প্রাসঙ্গিক ও অর্থবহ হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব, ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য চরম আবহাওয়ায় আগাম সতর্কতা এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বিশ্বে রোল মডেল। সঠিক ও সময়োপযোগী আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক সক্ষমতা বেড়েছে।

সরকারপ্রধান বলেন, বিজ্ঞানভিত্তিক আবহাওয়া ও জলবায়ুর উন্নততর পূর্বাভাস দেওয়ার মাধ্যমে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে আমরা ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প (কম্পোনেন্ট-এ)’ বাস্তবায়ন করছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবহাওয়া পরিষেবার মান বহুলাংশে বাড়বে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির