ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বরিশালে অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৫,  1:31 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর এখনো উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা। তিনি বলেন, আবহাওয়ার সংকেত বলবৎ থাকায় এবং নদীতে ঢেউয়ের রোলিং থাকায় অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

ওদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এর প্রভাব থাকবে। এজন্য এখনো বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বর্ষিত হচ্ছে। নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আনিসুর রহমান জানান, বিগত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ দু-এক দিন চলবে বলেও জানান তিনি। বৃষ্টি ঝড়িয়ে ক্রমে নিম্নচাপের প্রভাব কেটে যাবে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, গত দুই দিন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলোর সাতটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার বিভাগের কোনো পয়েন্টে কোনো নদীর পানি বিপদসীমার ওপরে নাই। পানি উন্নয়ন বোর্ড ১৯টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করে দেখেছে, সবখানের পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির