ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বন্যায় মৃত্যু বেড়ে ৮২

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  11:43 AM

news image

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত মোট ৮২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। গতকাল শনিবার (২৫ জুন) নিয়মিত বন্যাসম্পর্কিত তথ্যে কন্ট্রোলরুম এ কথা জানায়।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনির হাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে চার জন মারা গেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জন মারা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির