ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  5:39 PM

news image

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্প থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজারাম বাসনে নামের নেপাল সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, নেপালের সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধারকারী দল লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের ২২৫ মিটার গভীর থেকে জীবিত উদ্ধার করেছে।
তিনি আরও জানান, বর্তমানে ওই চীনা নাগরিককে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই জলবিদ্যুৎ প্রকল্পে এখনও উদ্ধার তৎপরতা চলমান।
এদিন নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে থাকা একটি চারতলা বাড়ির ওপরতলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করেছে নেপালের পুলিশ।
এর আগে, হিমবাহধসে নেপালে সৃষ্ট পাহাড়ি ঢলের ৯ দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন সঞ্জয় শাহ, অন্যজন কবির মহারাজন। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের একজন কর্মী বলে জানা গেছে।
গত ২৬ আগস্টে ঘটে যাওয়া নেপালের ওই দুর্যোগে এখন পর্যন্ত ১২০০ জনেরও বেশি নিহত হয়েছেন। এখনো সুড়ঙ্গের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির