ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘ‌র্ষে চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  12:17 PM

news image

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল দাঁড়ি‌য়ে থাকা পিকআপ‌কে অপর একটি পিকআপ থাক্কা দিলে চালক নিহত হ‌য়েছেন। এ‌ সময় আহত হ‌য়েছেন আ‌রো দুজন। শনিবার (২ জুলাই) ভোরে সেতুর ৪০নং পিলারের কাছে এ ঘটনা ঘ‌টে। নিহত পিকআপচালক টাঙ্গাইলের ধনবাড়ীর কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কা‌ছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সে‌টি মেরাম‌তের জন্য দাঁড়ি‌য়ে থা‌কে। এ সময় দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে আ‌রেক‌টি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের চালক নিহত হন। এ সময় আহত হন আরো দুজন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি এবং নিহতের মৃতদেহ থানায় আনা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির