ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৬,  5:27 PM

news image

ফুড সেফটি মুভমেন্ট ও ফারজানা’স শাইনিং এর উদ্যোগে “মাহে রমজানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। ফুড সেফটি মুভমেন্ট এর উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফুড সেফটি মুভমেন্ট এর মহাসচিব মোঃ ইউনুছ আলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারজানা’স শাইনিং এর সিইও ফারজানা ইসলাম।

প্রধান অতিথি এ এইচ এম সফিকুজ্জামান বলেন নিরাপদ খাদ্য প্রাপ্তি ভোক্তার অধিকার। ভোক্তা অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে। রমজান মাসে রাস্তার পাশের বেশিরভাগ ইফতার নিরাপদ নয়। এ বিষয়ে জনগনকে সচেতন করতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার, ক্যাব, ফুড সেফটি মুভমেন্টসহ বিভিন্ন সংগঠন এজন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন ক্যাব ও ফুড সেফটি মুভমেন্ট এমওইউ করে একসাথে কাজ করতে পারে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক রমজানে নিরাপদ খাদ্যের উপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবির কান্ট্রি রিপ্রিজেন্টেটিভ ড. সালেহ আহমেদ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আতাউর রহমান মিটন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. জামিল আহমেদ চৌধুরী, জিরোপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মহাব্যবস্থাপক রেজাউল করিম, রাজধানী টিভির পরিচালক রাশেদ আলী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বিপু, দৈনিক কালের ছবির সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম শিশির, বাংলা সিটি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল ইসলাম, পিকেএসএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: নুরুল আবেদীন চৌধুরী, এআর মালিক সীডস এর ম্যানেজার মো: শামীম আলম। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংশ্লিষ্ঠ সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির