ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাইজারের করোনা ওষুধ তৈরি করবে বেক্সিমকো

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  12:21 PM

news image

করোনাভাইরাসের চিকিৎসায় মার্কিন কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার ওষুধ তৈরির অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা। গতকাল শনিবার কোম্পানিটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একমাত্র কোম্পানি হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার ওষুধ তৈরির সাব-লাইসেন্স পেয়েছে বেক্সিমকো ফার্মা। জাতিসংঘ সমর্থিত সংস্থা মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) পক্ষ থেকে সাব-লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি। প্যাক্সলোভিড ব্র্যান্ড নামের ওষুধটি মূলত দুটি অ্যান্টি ভাইরাল ড্রাগ নির্মাট্রেলভির এবং রিটোনাভিরের সংমিশ্রণ।

নির্মাট্রেলভির করোনার প্রতিলিপি তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইমকে বাধা দেয়। নির্মাট্রেলভিরের জন্য বুস্টিং এজেন্ট হিসেবে কাজ করে রিটোনাভির।

প্রাপ্তবয়স্কদের গুরুতর কোভিড রোগীদের জন্য প্যাক্সলোভিড ওষুধটি গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

চুক্তি অনুযায়ী, সফল প্রযুক্তি স্থানান্তর এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে উৎপাদনের অনুমোদনের পর বাংলাদেশে ওষুধটি তৈরি করবে বেক্সিমকো ফার্মা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের তৈরি আরেকটি কোভিড-১৯ ওষুধ মলনুপিরাভির তৈরি করার জন্য বেক্সিমকো ফার্মকে সাব-লাইসেন্স দেয় এমপিপি।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এ ব্যাপারে বলেন, গত জানুয়ারিতে মলনুপিরাভির উৎপাদনের জন্য প্রাপ্ত লাইসেন্সের ধারাবাহিকতায়, এমপিপি কোভিড-১৯ মোকাবিলায় যুগান্তকারী ওষুধ ফাইজারের মুখে খাওয়ার বড়ির জেনেরিক সংস্করণ উৎপাদনে বেক্সিমকো ফার্মাকে সাব-লাইসেন্স দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির