ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী হামের মারাত্মক ছোবল: নিয়ন্ত্রণে সরকারের ইঁদুর-বিড়াল খেলা! রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই ‘এআই’-এর নতুন নাম দিলেন ট্রাম্প তুরস্কে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন, গবেষণায় যা মিলল ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮ ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

প্রয়োজন

#

ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর, ২০২২,  3:44 PM

news image

প্রয়োজন

©️সোনিয়া হক

চোখের নীচে কালো দাগে

রাগে কিংবা অনুরাগে

শুকনো ঠোঁট আর উসকো চুলে

ভুলে না যাওয়ার একটু ভুলে

তোমার জন্যে সব আয়োজন 

বন্ধু তোমায় খুব প্রয়োজন ।। 

শাড়ীর আঁচল,  কুঁচির ভাঁজে 

ভয় পাওয়া এই বুকের মাঝে 

মুখের বোল আর হাঁটার ছন্দে 

পাওয়া না পাওয়ার কোমল দ্বন্দ্বে

তোমার জন্যে সব আয়োজন

বন্ধু তোমায় খুব  প্রয়োজন।

গাঙচিলেদের ঐক্যতানে

বনমহুয়ার মাতাল ঘ্রাণে 

চলতি পথে কুড়িয়ে পাওয়া

তোমার নামের উড়ো হাওয়া

যায় ছুঁয়ে যায় আলতো করে 

আঁধার রাতে, সকাল -ভোরে

তোমায় নিয়েই সব আয়োজন 

বন্ধু তোমায় খুব প্রয়োজন।। 

আদরমাখা সুখ জড়ানো 

একলা পাখি ঘর পালানো

চোখ জোড়া তার নরম স্বপ্ন

হারিয়ে যাওয়ার ভয় পুরনো

মেঘ,বৃষ্টি, চিলতে রোদে 

সব হারানোর আর্তনাদে 

ভুলতে তোমায় সব আয়োজন 

বন্ধু তোমায় খুব প্রয়োজন।।




logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির