ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

প্রশ্ন ফাঁস: বাতিল হচ্ছে মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  12:46 PM

news image

প্রশ্ন ফাঁসের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। প্রশ্ন ফাঁস ঘটনার বিস্তারিত তদন্তের পর এই সুপারিশ করেছে ডিবি। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি মাউশিকে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৯ মে) পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে পারে মাউশি।

এদিকে, প্রশ্ন ফাঁসের ঘটনায় বুধবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর বড় মগবাজার থেকে গ্রেফতার করা হয় পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক (৩৪তম বিসিএস) রাশেদুল ইসলামকে। এর তিন ঘণ্টা আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গ্রেফতার করা হয় মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদুল ইসলামকে। মূলত এই দুজনের দেয়া তথ্যের ভিত্তিতেই রাশেদুল গ্রেফতার হন।

এর আগে খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক সাইফুল ইসলাম ও পরীক্ষার্থী সুমন জমাদ্দার গ্রেফতার হন। রাশেদুলের কর্মস্থল পটুয়াখালী সরকারি কলেজের কম্পিউটার অপারেটর সুমন।

পরীক্ষা বাতিলের বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, আমরা পরীক্ষাটি বাতিলের দিকে যাচ্ছি। এরই মধ্যে এ ব্যাপারে পরীক্ষা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার একটি সভা করে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।

তিনি আরো জানান, আমরা অনেকের কথা শুনেছি। যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

গত ১৩ মে (শুক্রবার) ৫১৩টি পদে নিয়োগের লক্ষ্যে রাজধানীর ৬১টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী ছিলেন ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন। এক ঘণ্টার এই পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ৭০টি প্রশ্নের সবকটিই ফাঁস হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির