ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার ফাঁসি দিতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  11:54 AM

news image

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতার ফাঁসি দিতে হবে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে হত্যা ক্যু অগ্নি সন্ত্রাসের রাজনীতি করছে। তাদের জন্মই সেনা নিবাসে। সুতরাং তারা দেশ ও জাতির কল্যাণ চাইতে পারে না। তারা মায়া কান্না করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। তাদের চরিত্র এদেশের মানুষ জেনে ফেলেছে। তাদেরকে এদেশের মানুষ চিরতরে বয়কট করেছে। সুতরাং তাদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার বিকেল ৫টায় শঙ্খ মার্কেট দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া,এ এফ এম মাকসুদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির