ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

প্রথম ডোজ টিকা দেয়া শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:59 PM

news image

করোনা প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় তিনি একথা জানান।

ভিডিওবার্তায় ডা. এবিএম খুরশিদ আলম বলেন, এরপর আর টিকার প্রথম ডোজ দেয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদফতর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তীতে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির