ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

প্রথমবারের মতো দিনাজপুরের আম যাচ্ছে ইংল্যান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৩,  11:36 AM

news image

দিনাজপুরের বিরল উপজেলা থেকে ইংল্যান্ডে আম রপ্তানি হচ্ছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে এ আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।

এর আগে বিরল উপজেলার বাড়ি ফোর জাতের আম ৩০০ কেজি ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজিসহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।

বাগানের মালিক মোমিনুল ইসলাম বলেন, ৫০ শতকের ওপরে একটি আমের বাগান করেছি। বাগানে প্রায় শতাধিক গাছ আছে। আমের ফলন ও দাম ভালো পেয়েছি। এবার বাজারে নিয়ে আম বিক্রি করার কোনো ঝামেলা থাকল না। ভালো লাগছে নিজের ফসল দেশের মানুষকেও খাওয়াতে পারলাম। আবার প্রথমবারের মতো দেশের বাইরে আম রপ্তানি শুরু হয়েছে।

দিনাজপুর বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম আম পাঠানোর সংবাদ নিশ্চিত করে বলেন, দিনাজপুরের বিরল উপজেলার বাছাইকৃত বাগান থেকে বাড়ি ফোর জাতের ৩০০ কেজি আম ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি আম প্যাকেটজাত করে ঢাকায় অবস্থিত ইংল্যান্ড দূতাবাসে পাঠানো হয়। এরপর প্রসেসিং এর মাধ্যমে বিশেষ ফ্লাইটে ইংল্যান্ডে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি প্রথম ধাপে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আম পাঠানো হবে। এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায়ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, এর আগেও দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর ইংল্যান্ডে আম পাঠানোর হচ্ছে। এই আম দিনাজপুরের বিরলের থেকে সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এই আম যদি দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে দেশের বাইরে পাঠানো যায় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে এবং বৈদেশিক মুর্দা অর্জনের আমের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দিনাজপুরে প্রায় ৭০ জাতের আম উৎপাদন হয় এই আম ইংল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারলে দেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বাংলাদেশ এবং দিনাজপুর জেলা আলাদাভাবে আম রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির