ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে পৌঁছেছে সাঈদীর মরদেহ, মানুষের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৩,  11:35 AM

news image

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে পৌঁছেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে তার মরদেহ পৌঁছায়।

মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে  কান্নায় ভেঙে পড়েন ভক্ত ও সমর্থকরা। এ সময় ব্যাপক মানুষের ঢল দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকেই ঢল নামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সাধারণ মানুষের। মরদেহ পৌঁছানোর পরপরই তার ভক্ত সমর্থকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদীকে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির