ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

পিটার হাস ঢাকায় সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৩,  12:25 PM

news image

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের শেষের দিকে  সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সাথে দেখা করেন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলেও মনে করেন তিনি। মস্কোতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে জাখারোভার এ বক্তব্য প্রকাশ করেছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে আগেও এ ধরনের অভিযোগ করেছে রাশিয়া।  ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়াকেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিল রাশিয়া।  

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানালেও তারা এখনো পরস্পরবিরোধী অবস্থানেই রয়ে গেছে।

মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির