ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  1:06 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরমধ্য দিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো। এসময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে স্বশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন হারুনুর রশীদ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির