ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী ডিবি পুলিশের হাতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:10 PM

news image

পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকায়। পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর একেএম আজমল হুদা দৈনিক সকালের সময়কে জানান, গতরাতে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা 'আল মামুন' যাত্রীবাহী বাসে ওই দুই মাদককারবারি আসছিলেন।

ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ০৩টি গাঁজার প্যাকেট যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ০১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

ডিবি ওসি আরো জানান, আটক দুই ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। এরা পটুয়াখালীর খুচরা গাজা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।  মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে যা বিচারাধীন রয়েছে। আজকের গাজা উদ্ধারের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।  
গ্রেফতারকৃত দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা আমতলি উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে।
ডিবি ওসি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির