ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

নয়াপল্টনে ইন্টারনেট সেবা বিঘ্নিত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  1:43 PM

news image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক অপারেটরের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, তাদের কোথাও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে সেবাতেও ব্যাপক সমস্যা দেখা গেছে।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ আজ। অন্যদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে এসে দুই দলকে তাদের পছন্দের দুই জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির