ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ন্যায্য জ্বালানি রুপান্তর ও জ্বালানি সনদ চুক্তি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  10:56 PM

news image

ন্যায্য জ্বালানি রুপান্তর ও জ্বালানি সনদ চুক্তি বিষয়ে তরুণদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল হক।এতে মূল বক্তব্য উপস্থাপন করেন লেখক,সাংবাদিক, শিক্ষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা।আরো বক্তব্য রাখেন,ক্যাবের গবেষণা সমন্বয়ক, সাংবাদিক, প্রকৌশলী শুভ কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবের প্রকল্প সমন্বয়ক মারুফা কলি।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে হবে।তাতে হযতো মানবজাতি রক্ষা পাবে।সংলাপে প্রধান আলোচক অংশগ্রহনকারীদের মাঝে জ্বালানি বিষয়ে গুরুত্বপূর্ণ  নানা দিক নিয়ে আলোচনা করেন।এ সময় ক্যাব লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ কলেজের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির