ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

নেপালে নির্বাচনের প্রস্তুতি, ভোট দিতে পারবেন প্রবাসীরাও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  1:10 PM

news image

আসন্ন নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে নেপালের নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছু দেশ থেকে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছি। তিনি আরও জানান, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আইনগত বাধা দূর করতে প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৭ সালের ২৭ এপ্রিল বিচারপতি সপনা মল্ল প্রধান এবং পুরুষোত্তম ভান্ডারীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছিল বিদেশে বসবাসকারী নেপালিদের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানান, সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে ভোটাধিকার নিশ্চিত করতে কোনো সমস্যা নেই। তবে এর জন্য আইনি বাধা এবং সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সম্মতিও দরকার।

কমিশন এরই মধ্যে একটি খসড়া বিল প্রস্তুত করেছে, যেখানে বর্তমান নির্বাচনী আইনে ২৭টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে একটি হলো বিদেশে থাকা নেপালি নাগরিকদের আংশিক ভোটাধিকার দেওয়ার বিধান।

তবে কমিশনের সব সদস্য এই বিষয়ে একমত নন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশ্ন তোলেন, সবচেয়ে বড় নেপালি অভিবাসী জনগোষ্ঠী এমন দেশগুলোতে থাকে যেগুলো নিজেই গণতান্ত্রিক নয়। তারা কি আমাদের নাগরিকদের ভোট দিতে দেবে, যখন নিজেদের জনগণই ভোট দিতে পারে না?

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির