ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

নেপালের বিদায়ে যেমন হলো বাংলাদেশের সুপার এইট সমীকরণ

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৪,  11:27 AM

news image

১ রানের হারে স্বপ্ন ভেঙেছে নেপালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসা হয়নি রোহিত পোডেল-স্বন্দীপ লামিচানের। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট থাকবে ৩। যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। 

নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে। 

বাংলাদেশের জন্য সমীকরণ এক্ষেত্রে সহজ। নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এক্ষেত্রে কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে। 

তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব সামনে আসবে। এইক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা। 

যদিও আপাতত রানরেটের হিসেবে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে। টাইগারদের রানরেট এখন ০.৪৭৮। নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে তাই নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির